Tuesday, February 27, 2024

এয়াকুব নগর, আমার গ্রাম

এয়াকুব নগর, আমার গ্রাম
       মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

ধরার মাঝে গ্রামটি আমার
     খোদার সেরা দান,
শ্যামল রূপের বাহারটি এর
     দেখলে জুড়ায় প্রাণ।

প্রকৃতি দেয় নিত্য একে
        অমূল্য রতন,
তাই এখানে হয় না লোকের
       অভাব-অনটন।

আমার গ্রামের কৃষিভূমি
   বন, বাগান আর জল,
সবার জন্যে আহার যোগায়,
    মনে জাগায় বল।

এর মাটিতে কৃষাণেরা ফলিয়ে
      সোনার ফসল,
গ্রামবাসীদের মাঝে নামায়
         সচ্ছলতার ঢল।

নানা জাতের শাক-সব্জি আর
     নানা স্বাদের ফল,
সব ঋতুতে পায় আমদের
      গ্রামের লোক সকল।

এখানে লোক বন্ধুসুলভ 
       কর্মঠ আর ত্যাগী,
সুখ ও দুঃখের মাঝে সবার
        চলে ভাগাভাগি।

রূপবৈচিত্রের পাখপাখালি
   আমার গ্রামে আছে,
সুখে জীবন কাটায় এরা
    ফুল-ফলাদির গাছে।

নানা পাখি নানা সুরে
    মধুর গান শুনায়,
এদের গানে ঊষা জাগে
    দিবস বিদায় পায়।।

রাতে ঝোপঝাড় জোনাকিরা
      সাজায় তারার আকাশ,
কী অপরূপ দৃশ্য যে তা
       দেখলে মন হয় উদাস।

বুক চিরে এর চলে গেছে
   দেশের রেল সড়ক,
মধুর ধ্বনি শুনায় রেলে
    ঝক্-ঝকা-ঝক্ ঝক্।

নিশিতে এ গ্রামে হাঁকে 
      শেয়াল শত শত,
ভাবটা যেনো দেখায় তারা
      রাত প্রহরীর মত।

ধর্ম-কর্ম, শিক্ষা-দীক্ষায়
        আলোকিত এ গ্রাম,
তাইতো এতো উন্নত আর
        গর্বিত এর নাম।

পূবপাশে এর আছে পাহাড়
   পশ্চিমে ট্রাংক সড়ক,
মাঝে গাছের মেলায় নিবাস
     দেখায় দারুণ চমক।

এর বাগানের বৃক্ষে ফোটে
     রঙ-বেরঙের ফুল,
এদের রূপের আকর্ষণে
      মন করে ব্যাকুল।

দিনের বেলায় আকাশরাজ আর
     নিশিতে তার রাণী,
অতি উজ্জ্বল রাখে আমার
      এ প্রিয় গ্রামখানি।

রূপমাখা এ গ্রামটি খ্যাত
   এয়াকুব নগর নামে,
তাইতো বলতে মন ভরে যায়
     জন্মেছি এ গ্রামে।

                 .....

Friday, February 23, 2024

বাংলার অবস্থান

বাংলার অবস্থান


মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

বাংলাটা থাকছে না
               বাংলার স্থানে,
কি যে হবে পরিণতি
                সৃষ্টিকর্তা জানে।

ইংরেজি শব্দ কিছু
              বাক্যে দিয়ে স্থান ,
কেউ যদি বলে কথা
              বাড়ে যেন মান।

আধুনিক নর-নারী
              বঙ্গে সবখানে ,
এ ভাবে কথা বলে
              কৌলীন্যের জ্ঞানে।

কাকের কন্ঠে কোকিল
                গায় যদি গান ,
মোহিত হবে না তার
               গানে কারো প্রাণ।

প্রতিদিন থাকলে সে
               বিভোর এ ধ্যানে,
ধরায় থাকবে তার
                জাত অপমানে।

কাক এতে হয়ে যাবে
                গর্বে মহীয়ান,
 অথচ বিহগে থাকে
                নিচে তার স্থান।

প্রমিত বাংলা তাই
               বল সাবধানে ,
বাংলিশ একে যেন
              পতনে না টানে ।
                ........

Thursday, February 15, 2024

ঋতুরাজের আগমনে

ঋতুরাজের আগমনে

      মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

রংবেরঙের ফুটছে ফুল আজ বাগানে,
বসন্তের গান গাচ্ছে কোকিল সবখানে।
ফুলের শোভায় বাগান দেখায় মনোরম
অলিদের তাই হচ্ছে দারুণ সমাগম।
প্রকৃতিও আছে রূপের সাজ পরে,
দেখলে জাগে খুশিতে ঢেউ অন্তরে।
মলয় থেকে বইছে বাতাস সুমধুর,
মন থেকে যা বিষন্নতা করছে দূর।
হিমেল হাওয়া লেজ গুটিয়ে আজ পালায়,
বঙ্গ এতে প্রাণচাপল্য ফিরে পায়।

                       .......

Sunday, February 4, 2024

Different between 'Luxuriant' and 'Luxurious'

Luxuriant or LuxuriousLuxuriant means "characterized by thick or abundant growth." It is usually applies to the growth of plants, fur, or hair. The noun form is luxurianceLuxurious means "characterized by wealth and comfort," more directly from our modern word luxury.

Thursday, December 28, 2023

বাংলা আমার

বাংলা আমার

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

বাংলা আমার মুখের ভাষা;
       আমার পরিচয়,
বাংলা নিয়ে জন্মেছি তাই
        গর্বিত হৃদয়।

বাংলা আমার উৎসাহ আর
      বাংলা বিনোদন,
বাংলাতে হই উদার, জ্ঞানী
    বীর ও সচেতন।

বাংলায় আমি পূর্ণতা পাই
     অন্তরে পাই সুখ,
বাংলায় দেখি সততার পথ
     আর সাফল্যের মুখ।

বাংলা আমার গান-আবৃত্তি
    আর যাচনার বাহন,
বাংলায় কেঁদে প্রার্থনাতে
   কাঁপাই প্রভূর আসন।

বাংলায় থাকি ধ্যানে মগন
    বাংলায় কাঁদি, হাসি,
বাংলায় লিখে, পড়ে, শিখে
    স্বপ্নের রাজ্যে ভাসি।

বাংলা আমার ভাবের প্রকাশ
     শক্তি এবং রূপ,
বাংলায় ভাষণ দিয়ে কাড়ি
       জনতার মন খুব।

বাংলা আমার জীবনসঙ্গী
      দুঃসাহস আর প্রীতি,
বাংলা আমার নিজ জীবনের
       ব্যাখ্যা ও বিবৃতি।

বাংলা আমার অনুভূতি
      অন্তরে এর স্থান,
প্রতিজ্ঞা তাই করছি একে
         রাখবো সুমহান।
             ......

কৌশলের শক্তি

     কৌশলই সাপের মন্ত্র।
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

সাপ খুঁজতে ভাই গর্ত ফেলে
      দেখলে তাতে সাপ,
না জানলে সাপ ধরার কৌশল
     করবে না সে মাফ।

ফেনা তোলে মারবে ছোবল
       থাকবে না আর প্রাণ,
তাইতো আগে সাপ ধরতে ভাই
      থাকতে হয় সাবধান।

সাপ ধরতে যে মন্ত্র লাগে
     বলে থাকে যারা,
নিশ্চয় সেরা মিথ্যুক এবং
     ভন্ড হলো তারা।

সর্প ধরার জানলে কৌশল
       সমস্যা নেই আর,
আজীবন সাপ করবে তোমার
        বশ্যতা স্বীকার।

Wednesday, October 25, 2023

কৌশলই সাপ ধরার মন্ত্র

কৌশলই সাপ ধরার মন্ত্র
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

সাপ ধরতে ভাই গর্ত ফেলে
     দেখলে সেথা সাপ,
না জানলে তা ধরার কৌশল
      করবে না সে মাফ।

ফেনা তোলে মারবে ছোবল
      থাকবে না আর প্রাণ,
তাইতো সাপকে ধরার আগে
      থাকতে হয় সাবধান।

ধরতে তাকে মন্ত্র লাগে
    বলে থাকে যারা,
নিশ্চয় বোকা, ভন্ড এবং
    মিথ্যুক হলো তারা।

সর্প ধরার কৌশল জানলে
     সমস্যা নেই আর,
নিমিষে সাপ ধরতে পারবে
     মন্ত্রের নেই দরকার।
             .....
তারিখ. ২১শে অক্টোবর ২০২৩ খ্রী.)

Tuesday, October 17, 2023

ফুটলে বুকে প্রেমের কলি

ফুটলে বুকে প্রেমের কলি
     মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

ফুটলে বুকে প্রেমের কলি,
যথার্থ প্রেম তাকেই বলি।
এমন প্রেমের প্রেমিক যারা,
সত্যিই  সফল ব্যক্তি তারা।

সুখে তাদের হাসবে আকাশ,
প্রেমের গীতি গাইবে বাতাস।,
ফুটবে হাসি চাঁদের মুখে,
আসবে জোয়ার সাগর বুকে।

জেগে ভোরে কিরণমালী, 
দুঃখের ভান্ডার করবে খালি।
ঢেলে রত্ন রাশি রাশি। 
হাসবে জগত খুশির হাসি।

Friday, September 22, 2023

তোমার অবদানে

( সনেট)
তোমার অবদানে

   মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

রাতের আকাশ ছিল কালো মেঘে ঢাকা;
ছিল খুব বজ্রপাত আর বারিধারা,
অন্ধকারে পথিকেরা ছিল পথহারা,
চরিদিকে পথঘাট ছিল শুধু ফাঁকা।
পথিকদের পথও ছিল আঁকাবাঁকা।
তিমিরে অদৃশ্য ছিল শশাঙ্ক ও তারা,
বজ্রের ভীতিতে সবে ছিল দিশেহারা,
এ ছিল যেনো নিশির ত্রাস পেতে থাকা।

ভয়াল এ রাতে সবে ভাবে মনে মনে,
এগিয়ে  আসত যদি কেউ আলো নিয়ে, 
পৌঁছাতে পারতো সবে নিজেদের স্থানে।
প্রত্যকে ছিল তখন স্বীয় স্বীয় ধ্যানে,
শুধু তুমি উদ্ধারিতে এলে আলো নিয়ে,
রাহী গন্তব্য পায় তোমার অবদানে।
                .........

Wednesday, September 20, 2023

বাস্তবতায় ইসলাম

বাস্তবতায় ইসলাম
      মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

ইসলাম আছে কিতাবে আর
      মোমিন আছে কবরে,
মুসলিম আছে জীবিত সব
      বসুমতীর ওপরে। 

নির্ভুল আছে কেরআন-সুন্নাহ
       প্রভুর গড়া ধরাতে,
কাটমোল্লারা থাকে কিন্তু 
       এদের অপব্যাখ্যাতে।

এর পেছনে রাখে তারা
   ধর্মের ব্যবসা জমজমাট,
এতে সরল মুসলিমের ধন
        করে তারা আত্মসাৎ। 

চাঙ্গা রাখতে নিজ নিজ ব্যবসা 
    একে অন্যের ব্যাপারে,
কুমন্তব্য করে নিত্য
       গণ্ডমূর্খের রূপ ধরে।
     
     
     
 

এ দুয়ের পাক বিধান মেনে
      করতে হবে বন্দেগী,
নইলে পূত হয় না কভু
      ধরায় মানব জিন্দেগী।