Saturday, January 28, 2023

ব্যতিক্রম বন্ধু

ব্যতিক্রম বন্ধু
     মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী 

যত বেশি এ বন্ধুর দোষ
                  ধরিয়ে দাও ভাই,
তত বেশি তোমায় আমি
                   ধন্যবাদ জানাই।

এমন মানুষ দুনিয়াতে 
            মেলা খুবই ভার,
কেউ ধরিয়ে দিলে দোষ তার
              হয় না সে বেজার।

করে না সে মাখামাখি
              এবং ছলচাতুরি,
এমন বন্ধু নিয়ে আমি
               করি বাহাদুরি।

ব্যতিক্রম এ বন্ধু আমার 
              যেন কালো মানিক,
যে লোক তাকে ঘৃণা করে
               তাকে জানাই ধিক।

Thursday, January 26, 2023

যে আমার বন্ধুর দোষ ধরে

যে আমার বন্ধুর দোষ ধরে
        মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

শান্তশিষ্ট ভদ্র মানুষ
       যে ধরে তার দোষ,
সে লোক কিন্তু মানুষ নহে
       বনের পাগলা মোষ।

মিষ্টি মিষ্টি কথা বলে
           লোকের মন ভুলায়,
এমন মধুর লোক সমাজে
            খুব কম পাওয়া যায়।

যে লোক শুধু দোষ ধরে তার
           ছিদ্রান্বেষীর বেশে,
তাকে পাঠও গহীন বনে
           শেয়াল চোরার দেশে।

Saturday, January 7, 2023

বাংলার শীতে

বাংলার শীতে
     মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

শীতে বঙ্গে প্রকৃতি
মলিনতা পায়,
পীতরঙে রাজ্য গড়ে
শ্যামল পাতায়।
    
               ফুটে উঠে হতাশার
               ভাব সবখানে,
               আর্তির সুরও যেনো 
               বাজে কানে কানে।

শীতে আনে সাথে করে 
উত্তরীয় বায়,
বিটপীর পাতাগুলো
ধরাতে ঝরায়।

                    প্রহরীর মত খাড়া
                    থাকে ন্যাড়া গাছ,
                    বৈরাগীর মত থাকে
                    প্রকৃতির ধাঁচ।

অতি রুষ্ট করে শীত
প্রাণীর জীবন,
আলস্যে করে মানুষ 
সময় ক্ষেপণ।

                 ছোট ছোট নদী-খাল
                 হয়ে গতি হারা
                 কেঁদে কেঁদে করে যেন
                 দিবানিশি সারা।

ভোরে লালথালারূপে
রবি হাসে নীলে,
বরণীয় রাখে সবে 
তাকে খোশ দিলে।

                  মধু নিতে রাইফুলে
                  ছুটে মধুকর,
                  আগুন পোহাতে জমে
                  পল্লিতে আসর।

ডানা মেলে রোদে পাখি
করে থাকে গান,
রূপের বাহারে এরা
থাকে মহীয়ান।

                   রসনায় সরসতা 
                  দেয় শীতকাল,
                  রসে তৈরী শীতপিঠা 
                  মাতায় সকাল।

লেপমোড়া সুখনিদ্রা 
চলে রাত ভর,
তাইতো লেপের থাকে
আলাদা কদর।

           কনকনে শীতে চাষী 
           মাঠে কাজ করে,
           গাঁয়ে নারী কর্মব্যস্ত 
           থাকে ঘরে ঘরে।

 নানা তরু-তরকারী 
 থাকে ক্ষেতভরা,
 ডোবা ও পুকুরে  মাছ 
 পড়ে খুব ধরা।

                কুল, কমলা, ডালিম, 
               বেল কামরাঙ্গা,
                আরো নানা ফলে থাকে 
               পল্লিগ্রাম চাঙ্গা।

গোলাপ, মল্লিকা, বেলি
সূর্যমুখি ফুলে,
হাসির ঝিলিক ফুটে 
প্রভাতের কোলে।

            শীতে, নাশে দীন আর 
            মানে ধনবান,
            অথচ দীনেরা করে 
            শীত মহীয়ান।
       .....
(ঈষৎ পরিবর্তিত)
                    

Sunday, December 11, 2022

মহানবী (স.) এর জন্মদিনে

মহানবী (স.) এর জন্মদিনে

     মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

স্বর্গীয় পুলক আজ আকাশের মাঝে,
ধরাও জেগেছে এক অপরূপ সাজে।

ঘুম থেকে জেগে সবে আঁখি মেলে আজ,
চারদিকে দেখে শুধু মনোলোভা সাজ।

মোহিত সবাই আজ ভোরের আলোয়,
প্রবাহিত হচ্ছে ছন্দে কোমল মলয়।

সর্বত্র ছড়ায় এটি মোহনীয় ঘ্রাণ,
নিঃশ্বাস আর প্রশ্বাসে ভরে যায় প্রাণ।

পাখিরা ধরেছে তান শাখায় শাখায়,
অপূর্ব সুরে সবার হৃদয় মাতায়।

রবির উজ্জ্বলতায় নেই আজ জ্বালা,
মহানন্দে ছুটোছুটি করে মেঘমালা।

ফুলে ফুলে রাঙা আজ সকল কানন,
পুলকের রাজ্য যেন নিখিল ভুবন।

কীট-পতঙ্গ বিহগ আর পশু যত,
তারাও রয়েছে খুব আহ্লাদে রত।

হিংসা-বিদ্বেষ আজ নেই কারো মনে
প্রীতিবিনিময় শুধু চলে জনে জনে।

কেন আজ দিন ভবে এত মধুময়?
সবমুখে এটি শুধু বলাবলি হয়!

ছিল সেটি রবিউল আওয়াল মাস,
এর বারো তারিখেই জাগে উচ্ছ্বাস।

আবির্ভাব হয়েছিল সেদিন নবীর,
তাই ওই দিন ছিল এতই খুশির।
                     ........

Tuesday, December 6, 2022

শ্বশুর বাড়ির ভিক্ষুক

শ্বশুর বাড়ির ভিক্ষুক 
     মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

যৌতুক দেয়া এবং নেয়া
    দুটোই অপরাধ,
এ কাজে তাই সর্বলোকে
    জানায় নিন্দাবাদ।

যৌতুক নিয়ে বিয়ে-শাদি
       করে থাকে যারা,
শ্বশুরবাড়ির নিম্নস্তরের
     ভিক্ষুক হলো তারা।

নারী-পুরুষ যখন হবে
    যুগলবন্দি ভবে,
তখন তাদের পরস্পরের
   জীবন সার্থক হবে।

এ কারণে দুয়ের মাঝে 
    ঘটাতে মেলবন্ধন,
মানবরাজ্যে চলে থাকে
    বিয়ের আয়োজন।

বিয়ে মানে হয়ে যাওয়া
    দুজনে দুজনার,
সুখে-দুঃখে, মিলে মিশে
   গড়া প্রীতির সংসার।

যৌতুক লোভী পাপীর কিন্তু
    নেই এমন চেতনা,
শ্বশুরবাড়ির যৌতুক পেতে
    করে তালবাহানা।

যৌতুক অংকের যোগ বিয়োগে
          হেরফের হয়ে গেলে,
এ পাপী তার বধু নিয়ে
            ত্রাসের খেলা খেলে।

বিয়ে করার প্রাক্কালে যে
     সুপাত্রীর সন্ধানে,
নলার মজ্জা পানি করে
    হেটে নানা স্থানে।

বহুদিনের সাধনায় সে
    যে সুপাত্রী পা‍য়, 
যৌতুক পেতে তাকেও সে
    ঘর থেকে তাড়ায়।

 মানসিক আর দৈহিক পীড়ন
      চালায় তার উপরে,
চাকু এবং বেত মেরে তার
         দেহ ক্ষত করে।

কেহ ঢেলে গরম পানি 
    ঝলসায় বধুর দেহ,
যে দেহ তার গড়ে পেয়ে
     মাতাপিতার স্নেহ।

এ সমাজে আছে অনেক
      মনুষ্য পিচাশ,
যৌতুক লোভে করে যারা
     আপন বউকে লাশ।

এভাবে যে কতো নারী
    এ দেশের ভেতরে,
যৌতুক লোভীর নিপীড়নে
       গিয়েছে কবরে।

নারীজাতি বলতে বুঝায়
   মা, বোন, বধু, মেয়ে,
কেনো তারা থাকবে বলো
     এমন দুঃখ পেয়ে?

বিয়ের আগে নারীর মোহর 
       করতে হয় উসুল,
মুসলিমদেরকে এ নির্দেশ দেন 
       আল্লাহ রাব্বুল।

বউকে স্বামীর মোহর প্রদান
    ইসলামি বিধান,
মানতে হবে এবিধানটি
     সকল মুসলমান।

শ্বশুর বাড়ির ভিক্ষুকেরা
    সারা দেশে আজ,
দুর্বিষহ করে রাখছে
     নারীদের সমাজ।

বাংলাদেশের কুলাঙ্গার সব
      এ ভিক্ষুকদের দলে
ঝাড়ু-জুতা মারতে তাদের
         এসো সদল বলে।

বরে যৌতুক নেয়া হারাম
        বলেছে ইসলামে,
এ আদেশ না মানলে কিন্তু
        যাবে জাহান্নামে।

পাপ করো না এ ভিক্ষুকদের
      করে ভিক্ষা দান,
যৌতুককে 'না' বলে বাড়াও
       নারী জাতির মান।
               .......

Saturday, December 3, 2022

ভন্ডপীর

ভণ্ডপীর

        মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

ভণ্ডপীরে গ্রাস করেছে
    আউলিয়ার  এ দেশ,
ধর্মবৃত্তি করছে তারা
   ধরে অলির বেশ।

তারা হলো সেরা মিথ্যুক
        কুচক্রী আর বাচাল,
যাদের কাছে নেই খোদার ভয়
     আর ইসলামি হালচাল।

এ ভণ্ডরা বিপথগামী
    নামে মুসলমান,
প্রতারণায় এদের কাছে
    হার মানে শয়তান।

বলে তারা তাদের কাছে
          আছে জ্বীনের রাজ,
যাকে দিয়ে করায় তারা
       রোগ সারানোর কাজ।
   
আরো বলে তারা নাকি
     গায়েবী সব জানে,
অজ্ঞরা তাই ভক্ত তাদের
     হচ্ছে মনের টানে।

প্রকাশ্য আর গুপ্ত নাকি
            আছে তাদের দেহ,
কভু নাকি গুপ্তটাকে
        দেখতে পায় না কেহ।

ভক্তদেরকে এসব বলে
   লোভ দেখিয়ে তারা,
হাতিয়ে সব অর্থ তাদের
    করে সর্বহারা।

জাহান্নামের পথিক এসব
      ভন্ডপীরের দল,
পরের অর্থ ভাগিয়ে নেয়
     করে নানা ছল।

এরা আরো বলে নাকি
    গুপ্ত নামাজ পড়ে,
পাঞ্জেগানা নামাজ নাকি
     পড়ে কাবাঘরে।

নামাজ কিন্তু গুপ্ত নহে
    মুক্ত ইবাদত,
প্রকাশ্যে তা' কায়েম করতে
     বলে শরীয়ত।

নামাজ কায়েম করার কথা
     পাক কোরআনে বলে,
জাহান্ননামে যেতে হবে
      এর অন্যথা হলে ।

মাজার পূজা, পেটের পূজা
   আর বেদয়াতি কাজে,
  মগ্ন থাকে এ সব পাপী
     সকাল, দুপুর, সাঁঝে।

মদ-গাঁজাতে চলে তাদের
       রাতে ইবাদত,
ভণ্ডামিতে নষ্ট করে
         নারীদের ইজ্জত।

পায়ে পড়ে সিজদা করার
      বিধান নেই ইসলামে,
শিরকী এ কাজটি চালায়
      এ সব নরাধমে।

শিরক কর্মে রাখে তারা
     পীরগিরিটা ধরে,
মাতাল থাকে নাচ ও গানে 
   তাদের খানকা ঘরে।

এ ভণ্ডদের কেউ করে না
      জনহিতে কর্ম
কুসংস্কারে সমাজ ঢাকার
      কাজটাই এদের ধর্ম।

স্বর্গে যাওয়ার টিকেট নাকি
   এদের কাছে মেলে,
নিত্য এরা হুরের সাথে
    স্বর্গে নাকি খেলে।

লোকজন হলে ভক্ত এদের
    বলে বেড়ায় তারা,
পালন করা লাগে না আর
     শরীয়তের ধারা।

মৃত্যুর পরে স্বর্গ পেয়ে
     হবে ভাগ্যবান,
পাপ থাকলেও হবে না আর
      জাহান্নামে স্থান।

এমন কথা মুখে যারা
   বলবে এ জগতে,
জাহান্নামে জ্বলবে তারা
কোরান-সুন্নাহ মতে।

এ সব ভণ্ড পীরের থেকে
  রক্ষা করুন ঈমান,
মোমিন-মুসলিম ভাই-বোন সবে
    এক্ষুণে হোন সাবধান।
            ......

Sunday, November 27, 2022

আশীর্বাদ-২

আশীর্বাদ- ২

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

খোকন সোনা পণ করেছে 
       হবে ফুটবলার,
ফুটবল খেলে করবে সে তার 
       জীবন চমৎকার।

অদ্য সে তার বক্ষে রাখছে
      বিশ্বকাপ ফুটবল,
দক্ষ হবে খেলতে খেলতে
      শেখবে সব কৌশল।

হারবে না সে কোনো খেলায়
        পরবে জয়ের মালা,
বিশ্বকাপে সেরা তাকে
         করো আল্লাহ তা'লা।

 আশীর্বাদ মোর হয় যেন সে
           সঠিক মুসলমান, 
মেনে যেন চলে নিত্য
              ইসলামি বিধান।
              ...... 
            

Sunday, November 13, 2022

তোমার অবদানে ( সনেট)


          তোমার অবদানে

   মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

রাতের আকাশ ছিল কালো মেঘে ঢাকা;
ছিল প্রচণ্ড বজ্রপাত ও বারিধারা,
অন্ধকারে পথিকেরা ছিল পথহারা, 
চতু্র্দিকে পথঘাট ছিল শুধু ফাঁকা।
পথিকদের পথও ছিল আঁকাবাঁকা।
আঁধারে হার মেনে যায় চাঁদ ও তারা,
বজ্রের ভীতিতে সবে ছিল দিশেহারা,
এ ছিল যেনো নিশির ত্রাস পেতে থাকা।

ভয়াল এ রাতে সবে ভাবে মনে মনে,
এগিয়ে  আসত যদি কেউ আলো নিয়ে,
পৌঁছা তবে সম্ভব হতো গন্তব্যস্থানে।
অন্যরা ছিল তখন নিজ নিজ ধ্যানে,
তুমি  শুধু উদ্ধারিতে এলে আলো নিয়ে,
রাহী গন্তব্য পায় তোমার অবদানে।
                    ...........

Thursday, November 3, 2022

বাংলার হেমন্তে

বাংলার হেমন্তে

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

কুহেলী ঘোমটা পরে
   এসেছে হেমন্ত,
যেনো এক লজ্জাবতী
    নয় প্রাণবন্ত।

বাংলায় এলে তার
  মন থাকে রিক্ত,
ছুপে ছুপে কেঁদে কেঁদে
  আঁখি করে সিক্ত।

দিগন্ত প্রসারি মাঠে
   দেখে না সে ধন,
এ কারণে শোকে তার
     চলছে কাঁদন।

এ কাঁদন দেখে তার
   ব্যোমে দিবাকর,
ঝিমিয়ে ঝিমিয়ে দেয়, 
   আলো দিনভর।

কল্যাণী হেমন্তরাণী
   অতীব উদার,
বঙ্গে তাই নিয়ে আসে
    ধনের জোয়ার। 

মাঠ তার আগমনে 
  ভরে যায় ধানে,
অপার আনন্দ জাগে 
   কৃষকের প্রাণে।

ফুটায় সে কাশফুল 
  নদী-খালকুলে,
উষা রাখে সুবাসিত 
নানা জাত ফুলে। 

অশোক, শিরীষ, চাঁপা
শিমুল, পলাশ,
নিসর্গে ফুটিয়ে দেয় 
অপূর্ব সুহাস।

দিবাকালে পদ্ম যেনো
  আবেগে-উচ্ছ্বাসে,
রবিকে সালাম করে 
  আর নীরে ভাসে।

শশীকে করে সালাম
শাপলারা জলে, 
এ যেনো হেমন্তপ্রীতি
ব্যোমে-জলে চলে।

তাল, বেল, নারকেল 
লেবু,  জামরুল,
পাওয়া যায় এ বঙ্গে
  হেমন্তে  বিপুল।

নীলাকাশে সাদা মেঘ
   আনাঘোনা করে,
রাইফুলের রূপ দেখে 
    মন যায় ভরে।

আকাশটা থাকে অতি
    স্নিগ্ধ ও সুন্দর,
কোথাও মলিনতার 
    পড়ে না আঁচড়।

ধনেভরা হেমন্ত যা
  বিধাতার দান,
রূপসী এ বঙ্গে তার
  স্থান মহীয়ান।    
         .....

Sunday, October 2, 2022

আধুনিক নারী

আধুনিক নারী
       মুহাম্মদ আবদুুল মান্নান ইয়াকুবী

বুদ্ধির খেলায় নারী এখন
    জাগছে নরের সঙ্গে,
করছে প্রমাণ শক্তি যে তার
    আছে রূপের অঙ্গে।

বীরার বেশে ছুটছে নারী
    মনোবল তার চাঙ্গা, 
জীবনযুদ্ধে নরের সঙ্গে
   আনছে খ্যাতি রাঙ্গা।

হিমালয়ও বিজয়টি তার 
     ধ্বনিত মৃদঙ্গে,
তাইতো বিশ্ব মুগ্ধ আজ তার
      খ্যাতিমাখা রঙ্গে।

সফল তরী বাইছে নারী
     জয় করে সব ডাঙ্গা,
বুকভরা তার গর্ব এখন
      হৃদয় নেই আর ভাঙ্গা।
             .....