Friday, February 5, 2021

নিসিন্দা পাতার ভেষজগুণ

  নিসিন্দা পাতার  ভেষজগুণ 

 মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

পর্ণমোচী নিসিন্দা গাছ
   জন্মে সব জায়গায়,
তাইতো বাংলার সবখানে 
এ গাছটি পাওয়া যায়।

ঘন শাখার গাছটির হয় প্রায় 
    পাঁচ মিটার উচ্চতা,
পাতা এবং ফুলের রঙের
    রয়েছে মুগ্ধতা।

ওষূধি এ গাছের পাতা
   রোধ করে ক্যান্সার,
যক্ষা থেকে করে আরো
   রোগীকে উদ্ধার।

যদি কারো ভাঙ্গা মচকার
    ব্যথা-ফোলা থাকে,
গরম করে ব্যথার ওপর
     বাঁধুন এ পাতাকে।

এ বাঁধনটি বদলাতে হয়
   চার পাঁচ বার দৈনিক,
নইলে দ্রুত ফল পাবে না
   এ পাতার সঠিক।

দুয়েক দিনের মধ্যে নিশ্চিত
  কমবে ব্যথা-ফোলা,
ভাল হয়ে যাবে রোগী
   খাবে খুশির দোলা।

টিউমারে পাতা বেটে
     গরম করে লাগান,
মাত্র কয়েক দিনে দেখবেন
     থাকবে না এর নিশান।
     
যদি পাতার রস পাক করে
     সর্ষের খাঁটি তেলে, 
দুয়েক ফোটা দিলে কানে
   কানরোগমুক্তি মেলে।

সর্ব প্রকার কানের ব্যথায়
    এটি উপকারী,
জেনে রাখবেন আমার দেশের
    সকল নরনারী।

সিকি গ্রাম এর পাতাচূর্ণ 
  খেলে বয়স্করা,
থাকে না আর গুহ্য ধারে
   কৃমি উৎপাত করা।

গেঁটে বাতের মোক্ষম ঔষধ 
      নিশিন্দার পাঁচন, 
যা পাঁচ গ্রাম এ পাতার সিদ্ধ
       পানি পান করণ।

তবে উচ্চ রক্ত চাপে
এ পানি পান মানা,
কুফল বয়ে আসবে এতে
   থাকতে হবে জানা।

নাকের থেকে রক্ত যদি
      পড়ে সব সময়,
এ পাতা কচলিয়ে শুঁকলে
     রোগটি নির্মূল হয়।

রান্না ঘরে পোকা মাকড় 
   করলে খুব উৎপাত,
ডালপালা এর রাখলে কিছু
    হয় এদের উৎখাত।

এ ঔষধি গাছটির এখন
   বংশ হচ্ছে নাশ,
বিলুপ্তি না ঘটতে এটির
   করুন সবে চাষ।
        .......

Tuesday, January 26, 2021

জিজ্ঞাসা

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

দেশে আজ বয়ে চলে রক্তের প্লাবন,
দিবানিশি থাকে তাই ত্রাসে লোকজন।

নগরে, বন্দরে, গাঁয়ে চলনে, শয়নে,
পাষানেরা মারে লোক প্রতি ক্ষণে ক্ষণে।

চলে সদা উত্তেজনা অস্ত্রের গঞ্জন,
নেই কোথাও শান্তি ও ঐক্যের বন্ধন।

গুম-খুন, লুটপাট, রমণী ধর্ষণে,
রত থাকে পাপি সব পুলকিত মনে।

আদালতে করে শুধু নির্দোষী ক্রন্দন,
অপরাধী পেয়ে যায় প্রাণের স্পন্দন। 

প্রতিদিন জালিমেরা থাকে নিপীড়নে,
শিষ্টের দমন আর দুষ্টের লালনে।

হৃদয়ে রাখে না এরা প্রভুর স্মরণ, 
মৃত্যুর আগে এদের হবে না চেতন।

সজ্জন এখন আর নেই উচ্চাসনে,
থাকে তাই জ্ঞানী আর গুনীরা গঞ্জনে।

লাশের উপরে চলে হরষে নাচন, 
লোকালয়ে বস্ত্র নারী হারায় এখন।

বিদ্যাপীঠ প্রতিদিন থাকে রণে রণে,
শিষ্যদের হাতে মার খায় গুরুজনে।

সন্তানের হাতে ঘটে পিতার মরণ, 
পতির হাতে বৈ পায় অত্যয় এখন।

ন্যায়-নীতি নেই আদৌ দেশে প্রশাসনে,
পুরো দেশ ত্রাসে গ্রাস করে একারণে।

হরণে লিপ্ত সবাই নিরীহের ধন,
আসে না কেউ দুর্নীতি করতে ধমন।

নেই কোনো স্বাধীনতা  ব্যক্তির জীবনে,
সবার দিবস কাটে আর্তির দহনে।

এ জাতির হয় যদি এমনি পতন,
ছিল কি স্বাধীনতার কোনো প্রয়োজন?


 

কদর রাতের সৌজন্যে

কদর রাতের সৌজন্যে)

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

পুণ্যময় এ কদর রাতে
শুনো প্রভু প্রার্থনা,
দূর করে দাও ধরা থেকে
মুসলমানদের যন্ত্রণা-
 পুণ্যময় এ কদর রাতে শুনো প্রভু প্রার্থনা।।

মুসলিম নিধন বিশ্বের নানা
দেশে চলছে, থামছেনা,
যারা চালায় নিধন কর্ম
দাও তাদেরকে গঞ্জনা।
পুণ্যময় এ কদর রাতে শুনো প্রভু প্রার্থনা।।

যারা এখন ভোগছে ধরায়
স্বজন হারার বেদনা,
জাগাও তাদের মনে খোদা
বিয়োগ ব্যাথার শান্তনা-
পুণ্যময় এ কদর রাতে শুনো প্রভু প্রার্থনা।।

শীঘ্রই তাদের রক্ষা করো
ধ্বংসের মুখে রেখো না,
মুক্তি পেতে দাও তাদেরকে
শক্তি, সাহস, চেতনা-
 পুণ্যময় এ কদর রাতে শুনো প্রভু প্রার্থনা।।

তাদেরকে দাও ঈমানী বল
একতার দাও প্রেরণা,
জ্ঞান-বিজ্ঞানে খোল তাদের
সুখ-সমৃদ্ধির মোহনা-
পুণ্যময় এ কদর রাতে শোনো প্রভু প্রার্থনা।।

মৃত মুসলিম নর-নারীর 
আত্মায় আযাব দিও না,
করছি আমি তাদের জন্যে
তোমার কৃপা কামনা।
 পুণ্যময় এ কদর বাতে শুনো প্রভু প্রার্থনা।।

পিতা-মাতার জন্যে প্রভু
জান্নাত করছি যাচনা,
পরকালে তারা যেনো
পায় না আদৌ লাঞ্চনা-
 পুণ্যময় এ কদর রাতে শুনো প্রভু প্রার্থনা।।

সত্য পথের পথিক করে
রেখো মোমিন-মো'মেনা,
কদর রাতের বরকত থেকে
কাউকে নিরাশ করো না-
 পুণ্যময় এ কদর রাতে শুনো প্রভু প্রার্থনা।

দোয়া আমার কবুল করো;
গুনা করো মার্জনা,
কদরে চাই তোমার দিদার
এর বেশি আর চাইবো না-
পুণ্যময় এ কদর রাতে শুনো প্রভু প্রার্থনা।।

চরিত্রবান হওয়ার তরে
বাড়াও মনে এষণা
প্রিয়ভূমি রক্ষার্থেও
দাও সাহসী প্রেষণা-
পুণ্যময় এ কদর রাতে শুনো প্রভু প্রার্থনা।।

বিশ্বে সকল জাতির উপর
ঝরাও প্রীতির ঝরনা,
না হয় যাতে তাদের মাঝে
বাড়াবাড়ির সূচনা-
 পুন্যময় এ কদর রাতে শুনো প্রভু প্রার্থনা।।

বিশ্বকে আজ লন্ডভন্ড 
করছে ভাইরাস করোনা,
মহামারী এ ভাইরাসকে
দূর করে দাও রাব্বানা।
 পুণ্যময় এ কদর রাতে শোনো প্রভু প্রার্থনা।।

হে দয়াবান, তোমার দয়ার
হয় না কোন তুলনা,
বিশ্ববাসী সুখে রেখো
বর্ষণ করো করুণা-
 পুণ্যময় এ কদর রাতে শুনো প্রভু প্রার্থনা।।
                      ......

Saturday, January 23, 2021

কচি বীরের গান

  কচি বীরের গান

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

চল চল চল
চলরে কচির দল,
সফলতা কেড়ে আনতে
বীরের বেশে চল।
চল চল চল, চলরে কচির দল-
সফলতা কেড়ে আনতে বীরের বেশে চল।।
  
আমরা কচি, সত্যের মসি
গড়ব ধরাতল,
রুখতে মোদের নেইকো এমন
কারো বাহুবল।
আমরা থাকি বাঘের মতো
শক্তিতে উচ্ছল--
চল চল চল, চলরে কচির দল,
সফলতা কেড়ে আনতে বীরের বেশে চল।।

চাঁদ হতে আয় রজনীতে
সূর্য হতে দিনে,
দিবানিশি আলোশূন্য
হবে আমরা বিনে।
মোদের অসি, পাপী নাশী
করবে দেশ উজ্জ্বল -
চল চল চল, চলরে কচির দল,
সফলতা কেড়ে আনতে বীরের বেশে চল।।




  
      

Thursday, January 14, 2021

বিত্তবানে ইসলামি নির্দেশ

বিত্তবানে ইসলামি নির্দেশ

      মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

কেউবা করে উদরপূর্তি   
   কেউবা মরে ক্ষুধায়,
কেউবা কাটায় আনন্দে দিন
    কেউ কাটায় দিন জ্বালায়।

কেউবা আবার অঢেল সম্পদ
    ভোগ করে যায় একা,
কেউবা বেড়ায় ভিক্ষা করে
     পায় না সুখের দেখা।

কেউবা গড়ে দালানকোঠা 
     পরের সম্পদ লুটে, 
আবার কারো রাতে নিদ্রার
    জায়গাও না জুটে। 

নরকূলে এমন জীবন 
     যদি কারো  চলে,
ইসলাম বলে ধনী তখন
   থাকে পাপীর দলে।

বিত্তবানরা দীনের অভাব
    করবে দূরীকরণ,
ইসলামের এ নির্দেশ তাদের
    রাখতে হবে স্মরণ।

তারা যদি এর অন্যথা 
    করে ইহধামে, 
পরকালে কঠিন শাস্তি
  পাবে জাহান্নামে।
       ........

Monday, December 14, 2020

কচি বীরের গান

  কচি বীরের গান

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

চল্ চল্ চল্
চলরে কচির দল,
সফলতা কেড়ে আনতে
বীরের বেশে চল্।
চল্ চল্ চল্, চলরে কচির দল-
সফলতা কেড়ে আনতে বীরের বেশে চল্।।
  
আমরা কচি, সত্যের অসি
গড়ব ধরাতল,
রুখতে মোদের নেইকো এমন
কারো বাহুবল।
আমরা থাকি বাঘের মতো
শক্তিতে উচ্ছল--
চল্ চল্ চল্, চলরে কচির দল,
সফলতা কেড়ে আনতে বীরের বেশে চল্।।

চাঁদ হতে আয় রজনীতে
সূর্য হতে দিনে,
দিবানিশি আলোশূন্য
হবে আমরা বিনে।
মোদের মসি, পাপী নাশী
দেশ করবে উজ্জ্বল -
চল্ চল্ চল্, চলরে কচির দল,
সফলতা কেড়ে আনতে বীরের বেশে চল্।।
                ........ 
তারিখ. ০৯- ১২- ২০২০ খ্রি.


  
      

Thursday, November 26, 2020

সফল জীবন

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

সুমিষ্ট বচন আর
    সুমধুর হাসি,
বাজায় সবার মনে
    মোহনীয় বাঁশি।

অশালীন ভাষা যার
    মুখ থেকে আসে,
বিপদে থাকে না তার
   কোনো  লোক পাশে।

যে লোক বলে কথা
  মিষ্টি মিষ্টি হেসে,
সবাই আপন তাকে
  করে ভালবেসে।


Friday, November 6, 2020

রাসুল বিদ্রুপ মানে

রাসুল বিদ্রুপ মানে
    মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

রাসুল বিদ্রুপ মানে-
      মানবতার অপমান
      মিথ্যার জয়গান 
      ন্যায়-নীতি প্রত্যাখ্যান
      কুকর্মের  আহ্বান
      ত্রাসের জন্মদান
      ডেকে আনা স্রষ্টার
       গজবের বান।

প্রমাণ করা নিজেকে 
জারজ, মিথ্যুক
নিন্দুক,কুলাঙ্গার,
অমানুষ, অসভ্য, বদমাশ 
লাথি আর থুথু খাওয়া
আপামর জনতার।

        হিংস্র, লম্পট, দাঙ্গাবাজ
        ধান্ধাবাজ, কাফের
        মহাপাপী এ ধামে,
        পরকালে চিরতরে
        নিশ্চিত জ্বলতে থাকা
        কঠিন জাহান্নামে।


Saturday, October 10, 2020

দুর্নীতি

দুর্নীতি 

   মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

দুর্নীতি যে খারাপ নীতি
   জানে সর্বজনে,
অভিশাপ যা বয়ে আনে
    জাতীয় জীবনে।

এর কারণে হয় না দেশে
      কোনো উন্নয়ন,
সবে মিলে দূর্নীতি তাই
      করতে হয় দমন।

ব্যাপক এবং জটিল এটি
      গতি ও ধরণে,
তাইতো অতি কষ্ট হয় এর
      সংজ্ঞা নিরূপণে।

সংক্ষেপে যা বলতে গেলে
     বলতে হয় এমন,
নিজ দায়িত্বে অবহেলা 
  আর পরের ধন হরণ।

অযোগ্যদের বসার জন্যে
        যোগ্যদের আসনে,
চাটুবৃত্তি করা কর্তার 
            প্রিয়তা অর্জনে।

ভয় প্রদর্শন ঘুষ, প্রভাব আর
  বল প্রয়োগ করণ,
নিজের স্বার্থে ঘঠলে এসব 
    দুর্নীতি হয় তখন।

দুর্নীতিটা লালন করে
  দেশে সব দুর্জনে,
নিরীহরা পায় না খুঁজে
  শান্তি  এ কারণে।

যদি কোথাও দুর্নীতির হয়
    একবার অনুগমন,
সবার পক্ষে দুঃসাধ্য হয়
  সেটির উচ্ছেদ করণ

শাসকগণকে কঠোর হতে
      হবে তা দমনে,
আন্তরিকও হতে হবে
       দারিদ্র্য মোচনে।

প্রযুক্তি আর জ্ঞান চর্চাতে
      থাকলে জনগণ,
দেশে শীঘ্রই এসে যাবে
    উন্নতির প্লাবন।

সত্য পথের পথিক সবে
     হলে এ জীবনে,
দুর্নীতি আর থাকে না তার
     কর্মে এবং মনে।

তাই সবাইকে হতে হবে
      অধিক সচেতন,
স্ব স্ব ধর্মের বিধান মেনে
    করবে কাল যাপন।

মৃত্যুর পরে শাস্তির কথা
      রাখতে হবে মনে,
দেখবে তবে দুর্নীতির মন
    দমবে এ ভূবনে।

দুর্নীতি রোধ হলে দেশে
  আসবে শান্তির পবন,
দেশ ও জাতি ধন্য হবে
   পাবে সুখের জীবন।

           .......

Wednesday, October 7, 2020

খারাপ লোক চেনার উপায

খারাপ লোক চেনার উপায়

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

এ কবিতার কথামালা
   স্মরণ থাকবে যার,
খারাপ লোককে চিনতে কভু
     ভুল হবে না তার।

স্বভাবে হয় খারাপ লোকটা
        সন্দেহপ্রবণ,
তাই অপরকে বিশ্বাস করতে
        পারে না সে জন।
     
খারাপ লোক তার ভুলটা আদৌ
   করে না স্বীকার,
যুক্তিতেও চায় না কভু
   মেনে নিতে হার।

তুচ্ছতাতে হিংস্রের  মতো 
   করে সে আঘাত,
সব বিষয়ে ভাবে পন্ডিত
     সাজে অভিজাত।
    
কথা বলার সময় করে
   নিজের অহংকার,
ক্ষমতারও অপপ্রয়োগ
  দেখায় বারংবার।

অন্যের সম্মান প্রদর্শনকে
      ভাবে দুর্বলতা,
লোকদের করে তিরস্কার আর
      বলে মিথ্যা কথা।

গচ্ছিত ধন তসরুপ করে
     ওয়াদা করে ভঙ্গ,
বন্ধুর দুঃখে দূরে থাকে
   সুখ এলে দেয় সঙ্গ।

দুর্বল জায়গায় জোরে আঘাত
  করে অপর লোকের,
সত্য-মিথ্যা বুঝতে চায় না
   স্বার্থ রক্ষায় নিজের।

প্রতিভাবান লোকদেরকেও
     খাটো চোখে দেখে,
খুব বুদ্ধিমান এবং জ্ঞানী
      ভাবে সে নিজেকে।

প্রতিবেশীর মঙ্গলে তার
    মনে বিদে শূল,
দুঃখ কারো দেখলে আবার
    পায় সে সুখের কূল।
      
যুক্তি ছাড়া তর্ক হয় তার
     ঝগড়ার হাতিয়ার,
কথা, কর্ম আর চিন্তায়ও
    মিল থাকে না তার।

  পরের নিন্দা, তোষামুদি
    এবং প্রতারণা,
এ সব হচ্ছে খারাপ লোকের
     চরিত্রের বর্ণনা। 

          .......