Wednesday, September 20, 2023

বাস্তবতায় ইসলাম

বাস্তবতায় ইসলাম
      মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

ইসলাম আছে কিতাবে আর
      মোমিন আছে কবরে,
মুসলিম আছে জীবিত সব
      বসুমতীর ওপরে। 

নির্ভুল আছে কেরআন-সুন্নাহ
       প্রভুর গড়া ধরাতে,
কাটমোল্লারা থাকে কিন্তু 
       এদের অপব্যাখ্যাতে।

এর পেছনে রাখে তারা
   ধর্মের ব্যবসা জমজমাট,
এতে সরল মুসলিমের ধন
        করে তারা আত্মসাৎ। 

চাঙ্গা রাখতে নিজ নিজ ব্যবসা 
    একে অন্যের ব্যাপারে,
কুমন্তব্য করে নিত্য
       গণ্ডমূর্খের রূপ ধরে।
     
     
     
 

এ দুয়ের পাক বিধান মেনে
      করতে হবে বন্দেগী,
নইলে পূত হয় না কভু
      ধরায় মানব জিন্দেগী।
     
     



  
       



       

Tuesday, September 19, 2023

তেল

তেল
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

সাফল্য লাভ হয়না কারও
              এ জীবনে তেল ছাড়া,
তাইতো সফল হতে হলে
         শেখতে হবে তেল মারা ।

মশার গর্ব-১

মশার গর্ব
       মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

রক্ত চোষা পোকা আমি
    রক্তের জন্যে লড়ি,
রক্ত চূষণ করতে আমি
    করি ওড়াউড়ি। 

সর্ব প্রাণির রক্ত পানে 
   নেইকো আমার মানা,
নর-নারীর রক্ত যেন
     আমার পোলাও খানা।

নরের চেয়ে নারীর রক্ত
     অতি মধুর লাগে,
শিশুর রক্ত পেলে আমার
    চিত্তে পুলক জাগে

মাঝেমধ্যে রক্ত পানে 
   আগে শুনাই গান,
তবুও লোকে মারে থাপড়
    ভয়ে কাঁপে প্রাণ।

যে ব্যক্তি তার দেহের রক্ত
    আমকে দান করে,
ম্যালেরিয়া,ডেঙ্গু পাঠাই
    উপহার তার তরে। 

জেড় বিমানের মত আমি
   ছুটোছুটি করি 
সর্ব লকের কর্মে সদা
    ব্যাঘাত সৃষ্টি করি।

রক্তপানে প্রাণ গেলে যাক 
     ভয় করি না আমি,
বীরত্বে তাই আমার বংশ
    থাকে অতি নামী।

আবর্জনায় জন্ম আমার 
    থাকি আবর্জনায়,
যেটি মানুষ সৃষ্টি করে
    আমার বংশ বাড়ায়।
         ....... 

Sunday, September 3, 2023

মশার গর্বিত ভাষণ

মশার গর্বিত ভাষন
     মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

আকৃতিতে যদিও ভাই
   আমি ক্ষুদ্র হই,
হিংস্র প্রাণীর চাইতে আমি
    মোটেও কম নই।

কামড় মেরে হিংস্র জন্তু
    শিকার মারে দ্রুত,  
আমার কামড় খেয়ে মানুষ
     মরে মরার মতো।

কেউবা মরে সাত আট দিনে
      কেউবা দু তিন মাসে,
আবার কাউকে ডেঙ্গুজর আর 
       ম্যালেরিয়ায় নাশে।

আমার লাগে রক্তের প্রোটিন
      ডিম পাড়ার সময়। 
তাই আমাকে প্রাণীদেহের
      রক্ত চূষতে হয়।

আমার জাতের পুরুষে খায়
    ফুল, ফল, পাতার রস,
এসব খেয়ে রাখে সে তার
     দেহটা সরস।

সাতচল্লিশটি তীক্ষ্ণ দন্ত
   মুখে আছে আমার,
দেখলে এসব দন্ত তোমার
   হুঁশ থাকতো না আর।

এক সেকেন্ডে ছয়শত বার
      পাখা আমি নাড়ি,
এতে আমার পাখার ভন ভন
       আওয়াজ তুলতে পারি।

একশতটি চক্ষু আছে
   আমার মাথার পরে,
মাইক্রোস্কোপ দিয়ে দেখলে
    মরতে তোমরা ডরে।

পাঁচ বা ছয় মাস বাঁচি আমি
     এ পৃথিবীর মাঝে,
এ স্বল্পকালব্যাপী আমি
     থাকি রণ সাজে।

মরবো নয়তো জিতবো আমি
       কার্য সম্পাদনে,
তাইতো আমি নির্ভীক হয়ে
      থাকি এ জীবনে।

আমার থেকে বাঁচতে হলে
     শোন বন্ধুগণ,
চারপাশ তোমরা পরিচ্ছন্ন 
      রেখো সর্বক্ষণ।

আবর্জনার স্তুপ কখনো
   রাখবে না কোথাও,
বাসি স্বচ্ছ খোলা পানি
    থাকলে ফেলে  দাও।

নয়তো কামড় খেয়ে পাবে
   রোগ চিকুনগুনিয়া,
হয়তো এতে মরবে তুমি
    ছাড়বে এ দুনিয়া।

আরো পাবে ওয়েস্ট নাইল ভাইরাস
   জিকা, হলুদ জ্বর,
যেসব জ্বরে মরে মানুষ
    দিলাম সে খবর।

এ ছাড়াও যেসব  রোগে 
    ভুগবে এ ভুবনে, 
সে সব রোগের খবর এখন
     দিচ্ছেন ডাক্তারগণে।

সময় থাকতে সাবধান হবে
     অনুরোধ আমার,
যা বললাম তা মেনে চললে
    ভয় নেই আদৌ আর।
             ......
 তারিখ. ২৬ আগস্ট ২০১৯।

Tuesday, August 22, 2023

চাওয়া

চাওয়া
  মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

তোমার কাছে তিনটা চাওয়া
      আছে হে মোর রব,
মঞ্জুর করে রেখো আমার
      জীবনে সেসব।

ঋনমুক্ত আর সুস্থ জীবন
    দিও ভবে তুমি,
দৃঢ় ঈমান  চাই গো আরও
    তোমার চরণ চুমি।
          ...... 
২২/০৮/২০২৩ খ্রি.



   


Friday, August 11, 2023

মুনাফিকের কর্ম ও স্থান

মুনাফিকের কর্ম ও স্থান
       মুহাম্মদ আবদুল মান্নান  ইয়াকুবী

কথায় কথায় মিথ্যা বলার
      অভ্যাস আছে যার,
 কুন্ঠা নেই তার করতে সকল
      অন্যায়- অবিচার।

আত্মসাৎ কেউ করলে কারো
   গচ্ছিত ধন ধরায়।
ইহ-পরকালে সে লোক 
   প্রভুর কৃপা হারায়।

কথা দিয়ে কথা রক্ষা
    করে না যে জন,
সবচেয়ে সে নিকৃ্ষ্ট লোক
    জাতীয় দুশমন। 

এ তিন প্রকার দোষের মিশ্রণ
    যার চরিত্রে থাকে,
হাদিস মতে মুনাফিক লোক
     বলা যাবে তাকে।

মুনাফিকরা স্বার্থপর আর
    মন্দের হয় ঘটক,
নিত্য তারা পেয়ে থাকে 
     শয়তানের সবক।

 তাদের দ্বারা হয় না কোনো
   সমাজহিতে কাজ,
কারণ তারা অসৎ, পাপী
     এবং ফন্দিবাজ। 

মরণের পর হবে তাদের
     জাহান্নামে স্থান,
অনন্তকাল জ্বলবে সেথা
   বলে পাক কোরআন।
                   ...... 
তাং, ১০/০৮/২০২৩ খ্রি.

لا لله الا الله الملك الحق المبين

Monday, July 3, 2023

দাও মুমিন কুরবান























মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

জিলহজ্ব মাসের দশ তারিখ আজ
দাও মুমিন কোরবান,
নিজের ভেতর জাগিয়ে দাও
ইব্রাহীমী প্রাণ।
শূন্যমনে পূর্ণ করো ঈসমাঈলী ধ্যান-
জিলহজ্ব মাসের দশ তারিখ আজ দাও মুমিন কোরবান।।

মনে জাগা পশুটাকে
জবাই করো আগে,
সুপ্রবৃত্তি মনে যেনো
চাঙ্গা হয়ে জাগে।
কোরবানীতে মনটাকে আজ করো মহীয়ান-
জিলহজ্ব মাসের দশ তারিখ আজ, দাও মুমিন কোরবান।।

কোরবানিটা ত্যাগের উৎসব
ভোগের উৎসব নয়,
মনের ভেতর রাখতে হবে
সৃষ্টিকর্তার ভয়।
সর্বপ্রীতির ওপর রেখো খোদাপ্রীতির স্থান-
জিলহজ্ব মাসের দশ তারিখ আজ দাও মুমিন কোরবান।।

ইব্রাহীমের ত্যাগের শিক্ষা
কুরবানিতে পাবে,
মানতে হবে সে মোতাবেক
খোদার আদেশ ভবে।
ত্যাগ করা চাই প্রয়োজনে ধন-মান, জন আর প্রাণ-
জিলহজ্ব মাসের দশ তারিখ আজ দাও মুমিন কোরবান।।

খোদার নূরে মনটা রেখো
নিত্য আলোময়,
হিংসা-বিদ্বেষ আর লোভমুক্ত
রেখো নিজ হৃদয়।
সৃষ্টির সেবায় সাধ্যমত রেখো অবদান-
জিলহজ্ব মাসের দশ তারিখ আজ দাও মুমিন কোরবান।।

ধৈর্য, সত্য, উদারতা 
রেখো মনের মাঝে,
পাপাচারের সুরটি যেনো
হৃদয়ে না বাজে।
এ প্রতিজ্ঞায় কবুল হোক আজ মুমিনদের কুরবান-
জিলহজ্ব মাসের দশ তারিখ আজ দাও মুমিন কুরবান।।
        ...... 

Thursday, May 25, 2023

প্রিয় কবি নজরুলকে

প্রিয় কবি নজরুলকে

     মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

হে প্রিয় কবি!
চাঙ্গা করলে জাতি তুমি 
    রাঙা করে প্রাণ,
তাইতো শ্যামল বঙ্গে তুমি 
      চিরমহীয়ান।

এ শ্যামলের বাগে তুমি 
     গানের পঙ্খিরাজ,
তোমার গানের মধুর সুরে 
      মুগ্ধ সবাই আজ।

প্রেম, যৌবন আর বিদ্রোহী গান 
      গেয়ে শত শত,
দেশবাসীদের রাখছো তুমি
       মহানন্দে রত।

গানে তুমি কাঁপিয়েছ 
     শ্বেত সিংহাসন, 
দ্রোহের দাহে জ্বালিয়েছ 
     শোষণ- উৎপীড়ন।

জাতি-ধর্ম নির্বিশেষে
   গেয়ে তুমি গান,
জাগিয়েছ সবার মনে 
    সাম্য-প্রীতির বান।

সিংহধ্বনি ম্লান করে দেয়
   বিদ্রোহী নাদ তোমার,
কুহুর মধুর সুরও তোমার
    কণ্ঠে মানে হার।

 শুনে তোমার বিদ্রোহী গান
   আমরা বীরের বেশে,
স্বাধীনতার ঝন্ডা ওড়াই 
      উচ্ছ্বাসে নিজ দেশে।

শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ 
    সবার কবি তুমি,
প্রাণের চেয়ে প্রিয় তোমার
    ছিল মাতৃভূমি।

রাখে তোমার গান-কবিতা
     জাতির উঁচু শির,
ভয়কে জাতি জয় করে তাই
     থাকে মহাবীর। 

স্বভাব গুণে তুমি মাটি 
   আর মানুষের কবি,
এ কারণে ভাবি তোমায়
    বাংলা মায়ের রবি।

কর্মে তুমি রেখে গেছো
    বিশ্বখ্যাত নাম,
মনভরে তাই জানাই তোমায়
    শ্রদ্ধা ও সালাম। 

            ........

Monday, May 1, 2023

মহানবীর জন্মদিনে

মহানবী (সঃ) এর জন্মদিনে

   মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

স্বর্গীয় পুলক আজ আকাশের মাঝে,
ধরাও জেগেছে এক অপরূপ সাজে।

ঘুম থেকে জেগে সবে আঁখি মেলে আজ,
চারদিকে দেখে শুধু মনোলোভা সাজ।

মোহিত সবাই আজ ভোরের আলোয়,
বয়ে যায় ঞফছন্দে ছন্দে  কোমল মলয়।

সর্বত্র ছড়ায় এটি মোহনীয় ঘ্রাণ,
নিঃশ্বাস আর প্রশ্বাসে ভরে যায় প্রাণ।

পাখিরা ধরেছে তান শাখায় শাখায়,
অপূর্ব সুরে সবার হৃদয় মাতায়।

রবির উজ্জ্বলতায় নেই আজ জ্বালা,
উল্লাসে ছুটোছুটি করে মেঘমালা।

ফুলে ফুলে রাঙা আজ সকল কানন,
পপুলকের রাজ্য যেনো নিখিল ভুবন।

কীট-পতঙ্গ বিহগ আর পশু যত,
তারাও রয়েছে খুব আমোদে নিরত।

হিংসা-বিদ্বেষ আজ নেই কারো মনে

প্রীতিবিনিময় শুধু চলে জনে জনে।

ভবে কেন আজ দিন এত মধুময়?
সব মনে এ নিয়ে জিজ্ঞাসিত হয়।

ছিল সেটি রবিউল আওয়াল মাস,
এর বারো তারিখের এসব উচ্ছ্বাস।

আবির্ভাব হয়েছিল সেদিন নবীর,
তাই ওই দিন ছিল এতই খুশির।
                   ........