মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
অবজ্ঞা, অশ্রদ্ধা, আড়ি
অন্তর্দাহ, রেষ,
মাত্সর্য, দ্বেষ, চিত্তদাহ
খলতা, বিদ্বেষ।
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
অবজ্ঞা, অশ্রদ্ধা, আড়ি
অন্তর্দাহ, রেষ,
মাত্সর্য, দ্বেষ, চিত্তদাহ
খলতা, বিদ্বেষ।
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
অহংকার, দাপ, আত্মাভিমান
গরিমা গোমর,
গৌরব, দর্প, যশ, অভিমান
গর্ব, আড়ম্বর।
কুদরত, ভগ, সুখ, মহিমা
জিতা, জয়ী, মান,
আদব, মহৎ, খ্যাতি, দম্ভ
মর্যাদা, সম্মান।
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
উদধি, জলদি, জলাধিপা
অম্বুধি, জলধর,
ঊর্মিমালী,বারীশ, বরুণ
পয়োধি, সাগর।
রত্নগর্ভ, জলারণ্য
প্রচেতা, বারিধি,
মকরাকর, মকরালাম
রত্নাকর, জলনিধি।
সিন্ধু, সায়র, জলোনিধি
জলেন্দ্র, পাথার,
পয়োনিধি, বারিনিধি,
অর্ণব,পারাবার।
জলদি, অকুল, অম্ভোনিধি
জলেশ্বর, নীরধি,
ধরণীপ্লব, নদীকান্ত
নীলাম্বু, তয়োধি।
........
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
খাদ্য, খাবার, রসদ, অন্ন
অদন, অশন, আধার,
খোরাক, ভোজন, ভোজ্য, ভক্ষণ
আহার্য, ভোজ, আহার।
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
উপচিত, উদ্দীপিত
মহৎ, উঠিত,
অভিব্যক্ত, উন্নমিত
গড়া, বিকশিত।
উদার, উচ্চ, সৌভাগ্য
শ্রেষ্ঠ, শ্রী-সম্পন্ন,
অভ্যুদিত, ভাগ্যবান
উদ্বর্তিত, ধন্য।
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
রকম, সঙ্গতি, স্থিতি
অবস্থান, হাল,
প্রসঙ্গ, ব্যাপার, ক্ষেত্র
দশা, হালচাল।
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
হৃদকম্পন, সন্ত্রাস
মারমূখ, ত্রাস,
ভয়ভীতি, কুণ্ঠা, ভীতি
ভয়ানক, গ্রাস।
খতরা, আতঙ্ক, ঘৃণ্য
তরাস, সম্ভ্রম,
অভিশঙ্কা, ডর, শঙ্কা
অস্থির, নির্মম।
বিকটাকৃতি, বিকট
অতি কুৎসিত,
জগন্য, ভীতিজনক
বিষম, ভীবিত।
লোমহর্ষক, হিংস্র
দুরূহ, ভয়ঙ্কর,
পরাক্রান্ত, ভীতিপ্রদ
ক্রুদ্ধ, ত্রাসকর।
নির্মমতা, ভয়াভহ
বেদনা, করাল,
ভীবৎস, উৎকট
উদ্বেগ, ভয়াল।
........
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
নগ্ন মাথায় কোঁকড়া চুলে
গোলাপ উপবনে,
যেনো তুমি প্রীতির স্মৃতি
দেখছো উদাস মনে।
সত্যপ্রীতি দেখতে পাবে
সকল সৃষ্টির মাঝে,
কিন্তু প্রীতি মানবকূলে
দেখবে পুরো বাজে।
মানুষ এখন ধরার বুকে
মনুষ্যত্ব হারা,
এ কারণে সঠিক প্রীতির
ধার ধারে না তারা।
ভোগের প্রেমের প্রেমিক তারা
ত্যাগের প্রেমিক নয়,
তাইতো তাদের প্রেম বিনিময়
ঘটায় বিপর্যয়।
থাকলে তাদের সঠিক প্রীতি
সৃষ্টি ও স্রষ্টার,
সর্ব সৃষ্টির প্রীতি পেয়ে
সুখ পেতো অপার।
..........
তারিখঃ ০৮-০৭-২০১৬ খ্রি৷
ব্যর্থ হওয়ায় ভালবাসার
তৃষ্ণা নিবারণে,
আছো তুমি এর বিরুদ্ধে
নিত্য অনশণে।
ক্ষোভের অনল জ্বলছে এতে
চাঙ্গা হচ্ছে খরা,
রাঙা তোমার হচ্ছে না তাই
ভালবাসার ধরা।
চিরতরে মনটা তুমি
পূত রেখো যদি,
পেয়ে যাবে ভালবাসার
চিরস্থায়ী গদি।
....
তারিখঃ ২১-০৬- ২০১৯ খ্রি.
( শুক্রবার রাত আট ঘটিকা)
.
.
শিক্ষক মান্যকরণ
মুহাম্মদ আবদুল মন্নান ইয়াকুবি
যিনি তোমার শিক্ষক তাঁকে
মান্য কর যদি,
ভবিষ্যতে পাবে তুমি
ধরায় সুখের গদি।
শিক্ষকের তাই মন জয় করে চলবে নিরবদি।।
তোমরা যারা ছাত্র-ছাত্রী
কর শিক্ষা অর্জন,
স্মরণ রাখবে, শিক্ষক করেন
শিষ্যের জীবন গঠন।
এ কারণে শিক্ষকগণকে করবে অনুসরণ।।
শিক্ষক হলেন জাতি গড়ার
সুদক্ষ নির্মাতা
ছাত্র করলে অপমান তার
সহে না বিধাতা।
যথামান দাও তাঁকে যাতে তিনি শিক্ষাদাতা।।
.......