পুণ্যভূমি এদেশ নেই আর
আগের মতো শালীন,
সারাদেশে কৃত্রিম প্রেমের
হাট বসে রাতদিন।
না থাকাতে সত্য প্রেমের
চাহিদা এ হাটে,
নগ্নতা তাই দাপট চালায়
নিত্য পথে-ঘাটে।
পুণ্যভূমি এদেশ নেই আর
আগের মতো শালীন,
সারাদেশে কৃত্রিম প্রেমের
হাট বসে রাতদিন।
না থাকাতে সত্য প্রেমের
চাহিদা এ হাটে,
নগ্নতা তাই দাপট চালায়
নিত্য পথে-ঘাটে।
চতুর, দক্ষ, চোখা, ওস্তাদ
ধূর্ত, পটু, সেয়ান,
ঝানু, চালবাজ, কুশল, পাকা
নিপুন, বুদ্ধিমান।
সমর, সংগ্রাম, লড়াই, কন্দল
অনীক, দ্বন্দ্ব, যোধন,
মল্লযুদ্ধ, আহব, বিরোধ
রণ, প্রতিদারণ।
.....
স্রোতস্বিনী, স্রোতস্বতী
নদী, কল্লোলিনী,
শৈবলিনী, তরঙ্গিনী
নদী, পয়স্বিনী।
মন্দাকিনী, স্রোতোবহা
গঙ্গা, নির্ঝরিণী,
আপগা, তটিনী, গাঙ
নই, প্রবাহিণী।
পারদর্শী, তৎপর
চতুর, কিশলী
বিদগ্ধ, ক্ষমতাবান
পটু সুকৌশলী
ক্ষমতাশালী,কার্মুক
পারক, নিপুণ,
প্রবীণ, সুদক্ষ, পাকা
কারূ, সুনিপন।
দান, খয়রাত, দয়া
ভিক্ষা,বদান্যতা,
দানশীলতা, দাক্ষিণ্য
ত্রাণ উদারতা।
হিতৈষিতা, নজরানা
তত্ব, বিতরণ।
দেওয়া , উপঢৌকন
স্থাপন, বর্ষণ।
আরোপন, নিবসন,
ভেট, সম্প্রদান।
উপায়ন, সওগাত,
অর্পণ, প্রদান।
তর্ক
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
তর্ক যদি করতে হয় তা
জ্ঞানীর সাথে করো,
শেখবে তবে অনেক কিছু
গুণে হবে বড়।
মূর্খের সাথে করলে তর্ক
মান সম্মান হয় বিনাশ,
নিজকে এতে করবে আরো
মূর্খ বলে প্রকাশ।
তোমার সাথে মূর্খ যদি
বাড়াবাড়ি করে,
চুপটি করে থাকবে তুমি
তার কথার উত্তরে।
নইলে তোমার ব্যক্তিত্বটা
হবে ধুলিস্যাৎ,
আজীবন এ অপমানে
মারবে মাথায় হাত।
মূর্খের তর্কের পরিণাম হয়
প্রায়ই ভয়াবহ,
ঘটে এতে ঝগড়া বিবাদ
হত্যা অহরহ।
তর্ক করার প্রারম্ভে তাই
ভেবে দেখা চাই,
তার্কিক ব্যক্তি মূর্খ হলে
তর্ক করতে নাই।
.........
তারিখঃ ১৫ - ০৯-২০১৯ খ্রি.
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
জ্বলবে কে কোন জাহান্নামে
বলছি এখন ভাই,
এ কথাটি আমার নহে
শাস্ত্রে দেখতে পাই।
সাতটি নামে জাহান্নামের
আছে সাতটি স্তর
মুসলিম নর ও নারীগণকে
দিচ্ছি সেই খবর।
'হাবিয়া' এ নামটি হলো
প্রথম জাহান্নামের,
এতে জ্বলবে ফেরাউন আর
তার ভক্ত সব কাফের।
দ্বিতীয় যে জাহান্নাম এর
নামটি হলো 'সাঈর,'
জ্বলবে এতে নাসারা আর,
খ্রিষ্টান জগদ্বাসীর।
তৃতীয় যে জাহান্নাম এর
নামটি হলো 'সাকার,'
কপট এবং ধর্মহীন লোক
হবে এটির আধার।
'জাহীম' নামক যে জাহান্নাম
চতুর্থ এর স্থান,
এতে মুশরিক, অগ্নিপূজক
করবে অবস্থান।
জাহান্নামের পঞ্চম স্তরের
'হুতামা' নাম রাখা,
অনন্ত কাল ইহুদিদের
এতে হবে থাকা।
ষষ্ট স্তরের জাহান্নামের
নামটি হলো 'লাজা',
ইবলিশ ও তার অনুসারীর
হবে এতে সাজা।
'ওয়াইল' হলো সপ্তম স্তরের
জাহান্নামের নাম,
মনটা দিয়ে শুনুন এতে
হবে কাদের ঠাম।
শেষ জমানার পাপী উম্মত
তওবা ছাড়া যারা,
মৃত্যু বরণ করবে এতে
জ্বলবে শুধু তারা।
জাহান্নামের আজাব থেকে
মুক্তি পাওয়ার তরে,
চাও সর্বদা খোদার কাছে
ক্ষমা সকাতরে।
জীবন-যাপন করতে হবে
কোরান, সুন্নাহ মতে,
চির দৃঢ় থাকতে হবে
সরল সত্য পথে।
.........
তারিখঃ ২৩- ০৮ -২০১৯ খ্রি.
নারীর মাহাত্ম্য
মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী
আপনার পবিরবারে
নারী হলে কন্যা,
এসে যাবে তার সাথে
রহমতের বন্যা।
যদি নারী হয়ে থাকে
বোন আপনার,
আমানত ছাড়া সে তো
নয় কিছু আর।
আপনার ঘরে যদি
নারী বিবি হয়,
জানবেন বিধাতার
দান সে নিশ্চয়।
ভবে নারী আপনার
মা জননী হলে,
স্বর্গটা পেয়ে যাবেন
তার পদতলে।
সংসারে নারী করে
নর মহারাজ,
কোরানেও বলে নারী
নরদের সাজ।
যে নরের কাছে নারী
হয় অপমান,
সে নরটা শাস্ত্র মতে
সেরা নাফরমান।
তারিখঃ ২১-০৮- ২০১৯ খ্রি.
........