Showing posts with label কিশোর. Show all posts
Showing posts with label কিশোর. Show all posts

Monday, February 13, 2017

ছাত্রদলের গান

       ছাত্রদলের গান

মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

আমরা কিশোর, আমরা যুবক
আমরা ছাত্রদল,
আমরা শক্তির উন্মাদনায়
কাঁপাই গগনতল-
                    আমরা ছাত্রদল।।

আলো হয়ে জ্বলবো আমরা
নামলে অন্ধকার,
রাখবো না নিজ দেশ-জাতিকে
তিমিরবন্ধী আর।
উদ্দীপনায় করবো সচল

অলস লোকের দল--
                         আমরা ছাত্রদল।।

দেশ ও জাতি রাখবো আমরা
বিশ্বে মহান করে,
জ্ঞান-বিজ্ঞান আর প্রযুক্তিতে
দেশটা দেবো ভরে।
সোনার বাংলায় আনবো আমরা উন্নয়নের ঢল-
                       আমরা ছাত্রদল।।

বিজয় নিশান উড্ডীয়মান  
রাখবো গগনতলে,
ভাসাবো নিজ জন্মভূমি
সুখের জোয়ার জলে।
আমরা এখন ফুটন্ত ফুল, 

দেবো মিষ্টি ফল-
                    আমরা  ছাত্রদল।।
                     .......