Showing posts with label দীপ্তি. Show all posts
Showing posts with label দীপ্তি. Show all posts

Monday, February 20, 2017

অন্তমিলে 'আলো' এর প্রতিশব্দ

    অন্তমিলে আলোর নাম

মুহাম্মদ আবদুর মান্নান ইয়াকুবী

আলোক, রশ্মি, ময়ুখ
     চাকচক্য, দীপ্তি,
  রোশনাই, নূর, কর,
    অংশু, প্রদীপ্তি।

ঔজ্জ্বল্য, রোশনি , আলো,
         উদ্ভাস, জ্বলন,
সেতাব, প্রদীপ, জেল্লা
         সুবহ, কিরণ।

তেজ, অর্ক, জ্বালা, ভাতি
    সিত, বাতি, জ্যোতি
আভা, বিভা, প্রভা, দীপ
     প্রজ্বলন, দ্যুতি।